IQNA

তুরস্কের ধর্মীয় স্কুলসমূহের ছাত্রদের কিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে

9:35 - June 03, 2010
সংবাদ: 1933795
কোরআন বিষয়ক কার্যক্রম: তুরস্কের ধর্মীয় স্কুলসমূহের ছাত্রদের ‘ইমাম খাতেব’ শীর্ষক কিরাত প্রতিযোগিতা আগামী রবিবার ৬ই জুন সাকারিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Internethaber এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ প্রতিযোগিতা সাকারিয়া প্রদেশের শিক্ষা বোর্ডের প্রধান মুরাদ ইয়াযইজী, সাকারিয়া শিক্ষাবোর্ডের ব্রাঞ্চসমূহের হেড অফিসার জাফার লেভেন্ট সোয়হান, ইমাম খাতেব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদাপাযান আনাতোলু এবং তুরস্কের ইলিহিয়্যাত কলেজের বেশ কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তুরস্কের ১১টি অঞ্চলের বিজয়ীরা রবিবার বেলা ১১টার সময় সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অডিটোরিয়ামে একে অপরের প্রতিদ্বন্দিতা করবে। ১১টি অঞ্চলের নির্বাচিত এ ক্বারীগণের মধ্য হতে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে নির্বাচন করা হবে।#590573
captcha