lesoleil এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, সেনেগালের মুসলিম ছাত্র পরিষদ, এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে যে, ঘৃনা ও সহিংসতার দেয়ালে ঘেরাও একটি শহর গাজা; ত্রাণবাহী জাহাজসমূহের মানবিক সাহায্যের প্রতিক্ষায় ছিল গাজা। কিন্তু এ শহর অভিমুখী জাহাজসমূহ জায়নবাদী ইসরাইলের নৃশংস হামলার শিকার হল।
এ পরিষদ আরো উল্লেখ করেছে যে, গাজার নিরাপরাধ ও প্রতিরক্ষাহীন মানুষের উপর অমানবিক হামলার পর, জায়নবাদী ইসরাইল এবার বেসামরিক মানবাধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে তাদের মানবতা বিরোধী পদক্ষেপের ষোলকলা পূর্ণ করেছে। সেনেগালের মুসলিম ছাত্র পরিষদ, ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে সমবেদনা জানিয়ে, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে অবস্থানরত মানবাধিকার কর্মীদের ভূয়সী প্রশংসা করেছে।
এ বিবৃতির অপর অংশে উল্লেখ করা হয়েছে যে, মুসলিম ছাত্র পরিষদ, এ বিবৃতিতে, গতকাল জুমআর নামাযের পর রাজপথে নেমে ইসরাইলের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করার জন্য সেনেগালের মুসলিম জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। #591405