ozgurkocaeli এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা কুজালি প্রদেশের বিভিন্ন শহরে অবস্থিত তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার কর্মরতদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এবং এদের মধ্য হতে প্রথম স্থান অধিকারী আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
তাভশান তাপ্পে মসজিদের খতিব ও মুয়াজ্জিন নাজাত আদি গুযেল এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের মাধ্যমে কুজালি প্রদেশের প্রতিনিধি হিসেবে আগামী সোমবার (৭ই জুন) বিলজিক শহরের অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
এ প্রতিযোগিতার শেষে ১ম হতে ৩য় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।#59147