Yeni asya এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ইস্তাম্বুলের কুজা তাপ্পে কোরআনিক সংস্থার উদ্যোগে এবং শিশু-কিশোরদেরকে গ্রীস্মকালীন কোরআন প্রশিক্ষণ কোর্সের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজিত হবে।
প্রতিযোগিতায় প্রথম হতে তৃতীয় স্থান অধিকারীকে ল্যাপটপ, কম্পিউটারসহ ৩ বছর যাবত বিনামূল্যে তুরস্কের প্রখ্যাত উস্তাদের নিকট হতে বিনামূল্যে কোরআন প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে।
তুরস্কের সকল শহরের শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে আগ্রহীগণ কুজা তাপ্পে কোরআনিক সংস্থার নিজস্ব ওয়েব সাইটে নাম নিবন্ধন করতে পারে।# 591945