Le Figaro এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামী দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের যে জরুরী সভা গতকাল সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে, এতে অংশগ্রহণকারীরা গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরের উপর ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে, ইসরাইলের সাথে সম্পর্কোচ্ছেদ করার জন্য সকল ইসলামী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সভায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানু চেহের মুত্তাকীও উপস্থিত ছিলেন। এ বিবৃতিতে আন্তর্জাতিক পানি সীমায় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে, ফিলিস্তিনের জনগণ ও সরকারকে সহযোগিতায় তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে।
ইসলামী সম্মেলন সংস্থার রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইসরাইলের এ হামলার বিষয়টি তদন্ত করার জন্য একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবী জানিয়েছেন।#593072