Reuters বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আযহারী নামক এ টিভি চ্যানেলটি এর পর হতে আরবী ভাষাসহ ইংরেজী, ফরাসী, উর্দু এবং পাশতু ভাষায় বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে।
২০০৯ সালে চালু হওয়া এ টিভি চ্যানেলটির কর্তপক্ষের বরাত দিয়ে জানা গেছে যে, ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচারের মোকাবেলায় চ্যানেলটি চালু করা হয়। আর এ কারণেই চ্যানেলটি সর্বদাই উগ্রবাদী গোষ্ঠীর হুমকি ও চাপের সম্মুখীন।
মিসরের বহু বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলসমূহের পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আল আযহার’ প্রতি বছর মুসলিম আলেমগণকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন দেশের প্রেরণ করে থাকে। আর তাই মুসলমানদের সাথে সাথে যোগাযোগ সহজ করার জন্য এ টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এ ৪টি ভাষা সংযোজন করায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার প্রায় ৩২ কোটি ৫০ লাখ মুসলমান উপকৃত হতে পারবেন বলে এ চ্যানেলের কর্তৃপক্ষ আশাবাদী।# 593012