আল আরাব অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বান কি মুন, তুরস্কের প্রধানমন্ত্রী রাজাব তায়েব এর্দোগানের সাথে টেলিফোনে আলাপকালে এ তথ্য দিয়ে বলেন: জাতিসংঘ, গাজা অভিমুখি ত্রাণবাহী নৌবহরে ইসরাইলী হামলার বিষয়টি খতিয়ে দেখার জন্য নিউজল্যাণ্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জাফরী পলিমেরী’র নেতৃত্বে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন: এ তদন্ত কমিটি গাজা অভিমুখি ত্রাণবাহী নৌবহরের উপর হামলার বিষয়টিকে সুক্ষ্মভাবে খতিয়ে দেখবে এবং আগামী দুই মাসের মধ্যে এ সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।
তুরস্কের প্রধানমন্ত্রী রাজাব তায়েব এর্দোগান এ টেলিফোন আলাপে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা জারী এবং গাজা অভিমুখে ত্রাণ প্রেরণের বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন।# 592787