দৈনিক Jakarta post এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী সোসিলিয়ো বামবাঙ্গ ইয়োদহো ইয়োনো এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে, ইসলামকে সন্ধি ও ন্যায় বিচারের বার্তাবাহী একটি ধর্ম হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপনের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন: ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসারের মাধ্যমে বিশ্বের মানুষের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব।
আগামী ১২ই জুন অবধি চলমান এ প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার ৩৩টি প্রদেশের প্রতিনিধি একে অপরের প্রতিদ্বন্দিতা করবে।#592764