সংযুক্ত আরব আমিরাতের অফিশিয়াল ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা গতকাল ৮ই জুন হতে হেফজে কোরআনের বিভিন্ন বিভাগে কিশোর প্রতিযোগীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়েছে।
আরব আমিরাতের শারজা শহরের আওকাফ ও ধর্ম বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিদ্বন্দিদেরকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে এবং জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র সহ এ পুরস্কার প্রদান করা হবে।
আরব আমিরাতের শারজা শহরের আওকাফ ও ধর্ম বিষয়ক অধিদপ্তর, স্পেনের গ্রানাডা শহরের ইসলামি ও সাংস্কৃতিক কেন্দ্রেও হেফজে কোরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।#593820