‘মা’আ’ ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগিরা ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে জর্ডান, মিসর, সৌদি আরব, তিউনিশিয়া, আরব আমিরাত, লিবিয়া, আল জেরিয়া, মরক্কো, বাহরাইন, মালয়েশিয়া এবং রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক হেফজ, কিরাত, তাফসীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এ নির্বাচন প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড পবিত্র কুদস শহরে ফিলিস্তিনের আওকাফ ও ধর্মমন্ত্রী ‘মাহমুদ আল হুবাশে’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পূর্ণ কোরআন শরিফের ২৫ জন হাফেজ অংশগ্রহণ করেন এবং এদের মধ্য হতে সর্বোচ্চ নম্বরের অধিকারীরা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন।
উল্লেখ্য যে, ফিলিস্তিনের প্রতিনিধিগণ গত বছর বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বেশ কয়েকটি স্থান অধিকার করেন।#595128