IQNA

টরেন্টোতে হযরত ইমাম বাকের (আ.) এর জন্মদিবস পালিত হবে

21:31 - June 13, 2010
সংবাদ: 1939082
সাংস্কৃতিক বিভাগ: শিয়াদের পঞ্চম ইমাম হযরত বাকের (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী টরেন্টোতে আগামী মঙ্গলবার ১৫ই জুন কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হবে।
Jaffari.org এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: টরেন্টোর এসনা আশারী শিয়াদের কর্তৃক পরিচালিত ‘ইসলামি কেন্দ্রে’র উদ্যোগে এ কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এ আনন্দ মাহফিল মঙ্গলবার স্থানীয় সময় ৭:৩০ মি: হাদীসে কিসা তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। অতঃপর দোয়ায়ে তাওয়াসসুল, মুনাজাতে ইমাম বাকের (আ.) পাঠ এবং তার শানে বিভিন্ন কাসিদা ও কবিতা পরিবেশনের মাধ্যমে অব্যাহত থাকবে এবং জামাতে নামায আদায়ের মাধ্যমে সমাপ্ত হবে।
উল্লেখ্য যে, এ কেন্দ্রের পক্ষ থেকে আগামী ১৭ই জুন ইমাম আলী নাকী (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ শোকানুষ্ঠান পালিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#596234

captcha