IQNA

ইন্দোনেশিয়ার জাতীয় কোরআন প্রতিযোগিতা সমাপ্ত

9:06 - June 14, 2010
সংবাদ: 1939169
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইন্দোনেশিয়ার জাতীয় কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গত ১২ই জুন, এ দেশের ভাইস প্রেসিডেন্ট ‘বুদিইয়োনো’র উপস্থিতি আনুষ্ঠিত হয়েছে।
দৈনিক জাকার্তা পোস্টে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার স্থান বাঙ্গকোলো প্রদেশে ৫.১ রিস্তার ভূমিকম্প হওয়া সত্ত্বেও কোরআন প্রতিযোগিতার এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুদিইয়োনো এ সমাপনী অনুষ্ঠানে বলেন: দেশ ব্যাপী কোরআনিক মনোভাব ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এবং কোরআন শিক্ষা বিশেষ করে সন্ধি, ক্ষমা ও ন্যায় বিচারকে সমাজে প্রচারের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার সরকার এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
উল্লেখ্য যে, এ সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়েছে। পরবর্তী প্রতিযোগিতা ২০১১ সালে এদেশের মোলোকো প্রদেশে অনুষ্ঠিত হবে বল জানা গেছে।#596350
captcha