Bru Direct ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ব্রুনাইয়ের মসজিদ বিষয়ক পরিষদের উদ্যোগে ‘যুবক ও মসজিদ’ শীর্ষক কর্মসূচীর আওতায় সারা দেশ হতে আগত প্রতিযোগীদের অংশগ্রহণের মাধ্যমে বয়স ভিত্তিক দু’টি গ্রুপে অনুষ্ঠিত হয়।
এর পাশাপাশি যুবকদের জন্য দু’টি বিভাগে কোরআনের কিরাত প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং উভয় বিভাগ হতে ৩ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, মাওয়ারা ব্রুনাই অঞ্চলের কমিশনার জামাঈন মো’মিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। #597354