সাংস্কৃতিক বিভাগ: সৌদি আরবের কাতিফ প্রদেশের আল আওয়ামিয়াহ শহরের আল আব্বাস মসজিদের উদ্যোগে, পবিত্র কোরআন ও মহানবী (স.) এর জীবন চরিতের উপর গ্রীস্মকালীন বিশেষ কোর্স এ অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গ্রীস্মকালীন এ কোর্সটিতে থাকছে: কোরআনিক শিক্ষা পরিচিতি, মহানবী (স.) এর জীবন চরিত পরিচিতি, ফিকাহ ও ধর্মীয় আকিদা সংক্রান্ত বিষয়াদি, ইসলামী শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ধর্মীয় ও প্রাচীন নিদর্শন পরিদর্শন ইত্যাদি।
এর পাশাপাশি আল আওয়ামিয়াহ শহরের ৭ হতে ১২ বছরের শিয়া শিশু-কিশোরদের জন্য থাকছে ‘নামায শিক্ষা’ সংক্রান্ত বিশেষ কোর্স।
ধর্ম ও কোরআন ভিত্তিক এ কোর্সটি আগামী ৪ঠা জুলাই শুরু হবে। অংশগ্রহণে আগ্রহীগণ ২৮শে জুন হতে নাম নিবন্ধন করতে পারবে।#597160