দৈনিক আর রা’ই এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ওয়ালিদ আত তাবাতাবাঈ এ সম্পর্কে বলেন: কুয়েতের সংবিধানে ইসলামকে এ দেশের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সমাজে ইসলামী মূল্যবোধকে রক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন: সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বাধ্যতামূলক সাংস্কৃতিক বিভাগ চালু করা সংক্রান্ত পদক্ষেপ, কুয়েতে ইসলামী স্বকীয়তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।
কুয়েতের এ সংসদ সদস্য, আল আহমাদিয়াহ প্রদেশে মেয়েদের ইসলামী শিক্ষা কেন্দ্র দ্রুত উদ্বোধন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।#597143