IQNA

স্পেনের ‘এক্সট্রী মাডিউর’ অঞ্চলের ইসলামী সংস্থাসমূহের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে

23:42 - June 18, 2010
সংবাদ: 1941891
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: স্পেনের ‘এক্সট্রী মাডিউর’ অঞ্চলের ইসলামী সংস্থাসমূহের কর্মকর্তাদের বৈঠক আগামীকাল ১৯ শে জুন ‘কাসরাস’ প্রদেশের প্লানসিয়া শহরে অনুষ্ঠিত হবে।
Ucide এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: একদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন, এক্সট্রী মাডিউর অঞ্চলের মসজিদসমূহের পেশ ইমাম, সংস্থাসমূহের কর্মকর্তা এবং এ অঞ্চলের আলেমগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন।
এছাড়া বিভিন্ন ইসলামী সংস্থাসমূহের মাঝে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত, স্পেনের মুসলমানদের মাঝে সুসম্পর্ক সৃষ্টি ইত্যাদি বিষয়ে এ সভায় আলোচনা করা হবে।#599637
captcha