Internethaber এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রজব মাসের প্রথম শবে জুমআ; লাইলাতুর রাগায়েব ‘আশার রাত্র’ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা তুরস্কের বিভিন্ন ধর্মীয় কেন্দ্রে পালিত হয়েছে এবং এ দেশের লাখ লাখ মুসলমান গতরাতে দোয়ার জন্য হাত তুলেছেন।
ইস্তাম্বুল শহরের ‘সুলতান আহমাদ’, ‘আইয়ুব সুলতান’, এবং ‘সুলাইমানিয়াহ’ মসজিদসমূহে হাজার হাজার মুসলমানের আগমন ঘটে। তারা আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনার জন্য এ ইবাদতের স্থানে উপস্থিত হন।
উল্লেখ্য যে, গতরাতে স্পেনীয় বংশোদ্ভূত এক ব্যক্তি, আল্লাহর নিকট মুসলমানদের দোয়া চাওয়ার এ আধ্যাত্মিক পরিবেশ দেখে হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে ‘সুলতান আহমাদ’ মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন।#599518