রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শিয়া এ আলেমগণ কাতিফ শহরের ‘লিকাউল খাইর ওয়াল ইসলাহ’ সংগঠনের সদস্য। তারা এ বিবৃতিতে দ্বীনি ভাইদের মাঝে দ্বীনের শত্রুদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে সমাজে ফেতনা ও ফ্যাসাদ রোধের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিবৃতিতে স্বাক্ষরকারী আলেমগণ হচ্ছেন: ‘হুসাইন আল মুস্তাফা’, ‘জাফার আর রেবহ’, ‘মুহাম্মাদ আল আওয়ামী’, ‘হায়দার আল আওয়ামী’ ও ‘জাফার আল গাযভী’।
এ বিবৃতির অপর অংশে দুই জন উগ্র বিচারককে ‘আশ শারকিয়া’ (শিয়া এলাকা) তে সংবর্ধনা দেয়ার, বিষয়টির প্রতি ইশারা করে বলা হয়েছে: প্রতিভাবান ও যোগ্য ব্যক্তিত্বদেরকে সংবর্ধনা দান করা একটি পছন্দনীয় বিষয়। কিন্তু যারা এ সম্মানের যোগ্য নয় তাদেরকে এ ধরনের সংবর্ধনা দেয়া অপন্দনীয়।
উল্লেখ্য যে, ‘সালেহ আদ দারভিশ’ ও ‘ফুয়াদ আল মাজেদ’ দুই বিচারক হচ্ছেন শিয়াদের নিকট উগ্র ও ঘৃন্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আর এদের দু’জনকেই সংবধর্না দেয়া হয়েছে বলে জানা গেছে। যা শিয়া ওয়েব সাইটগুলোর তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।#599971