IQNA

কানাডায় ইমাম আলী (আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে

23:17 - June 19, 2010
সংবাদ: 1942605
সাংস্কৃতিক বিভাগ: ইমাম আলী (আ.) এর জন্ম দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠান কানাডায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আগামী ২৬শে জুন উক্ত সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় রাত ৮:০০টা হতে ৯:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ দিবস উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মাহফিলের কর্মসূচীর মধ্যে রয়েছে : ইসলামী সঙ্গীত পরিবেশন, প্রতিযোগিতা, বক্তব্য এবং আপ্যায়ন ইত্যাদি।#600345
captcha