রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আনন্দ মাহফিলে হযরত ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর জীবনী ও তার নৈতিক ব্যক্তিত্বের উপর বক্তব্য রাখবেন কাতিফ প্রদেশের প্রখ্যাত শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘জাফার আর রাবেহ’।
মাগরীব ও এশার নামাযান্তে শুরু হওয়া এ মাহফিলের শুরুতে কাতিফ প্রদেশের প্রখ্যাত ক্বারী ‘মুস্তাফা আল ফারাজ’ পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। এছাড়া এ পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কাসিদা পরিবেশন করবেন ‘আবু সাজ্জাদ মাযরা’।
এছাড়া সৌদি আরবের আদ দাম্মাম শহরের ‘সাইয়্যেদুশ শোহাদা’ পরিষদ আগামী বুধবার ২৩শে জুন (১৩ই রজব) হযরত আলী (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করেছে।
আহলে বাইতের (আ.) বেশ কয়েকজন কবি’র অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ মাহফিলে হযরত আলী (আ.) ফজিলত ও তাঁর ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহাম্মাদ রেজা আস সালমান’।#601476