IQNA

ইসলামি দেশসমূহের সংসদ প্রধানগণের সভা দামেস্কে অনুষ্ঠিত হবে

20:54 - June 26, 2010
সংবাদ: 1946203
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী সম্মেলন সংস্থার সদস্য ইসলামী দেশসমূহের সংসদ প্রধানগণের সভা আগামী সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে শুরু হতে যাচ্ছে।
Risalehaber এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভা গাজার বর্তমান পরিস্থিতি এবং গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার বিষয় পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
তুরস্কের জাতীয় সংসদের স্পিকার এ দেশের প্রতিনিধি হিসেবে, ইসলামী সম্মেলন সংস্থার ৫৭টি সদস্য দেশের সংসদের স্পিকারদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করবেন। এ সভায় তিনি ত্রাণবাহী নৌ বহরে জায়নবাদী ইসরাইলের হামলা এবং এতে ৯ জন মানবাধিকার কর্মীর হত্যার বিবরণ তুলে ধরবেন।
এছাড়া এ সভায় আলোচিত বিষয়সমূহের মধ্যে কুদস শরিফকে রাজধানী করে ফিলিস্তিনের স্বতন্ত্র রাষ্ট্র গঠন এবং গাজা অবরোধে বাধা দানের বিষয় সম্পর্কে আলোচনা উল্লেখযোগ্য।#604154
captcha