Ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আনন্দ মাহফিল, আলী (আ.) এর শানে কবিতা পাঠ, তাঁর জন্ম দিবস উপলক্ষে রচিত বিশেষ সঙ্গীতসহ অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃটেনের ইসলামী কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মোয়েজ্জি’, ‘বর্তমান প্রেক্ষাপটে আহলে বাইত (আ.) এর অনুসারীদের করণীয়’ শীর্ষক বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন।
এ ছাড়া এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.) এর শানে বিশেষ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আলহাজ্ব সাইয়্যেদ মুহাম্মাদ রেজা মীর তালেব।
উল্লেখ্য যে, এ আনন্দ মাহফিলের পূর্বে মাগরিব ও ঈশার নামায, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোয়েজ্জি’র ইমামতিতে অনুষ্ঠিত হয়।#604517