আরব আমিরাত হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় পবিত্র কোরআনের চতুর্থ হেফজ প্রশিক্ষণ কোর্স৭৫ জন ছাত্রের উপস্থিতিতে আয়োজিত হয়েছে। এদের মধ্য হতে ৪৪ জনের অধিক ছাত্র দুই সপ্তাহে ১৫ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ওয়াকফ বোর্ডের বরাত দিয়ে আরো জানা গেছে এ বিশেষ কোর্সে ২৫ জনেরও অধিক ছাত্র ৫ পারার অধিক মুখস্থ করেছে।
উল্লেখ্য যে, ফিলিস্তিনের ধর্মীয় ওয়াকফ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কোর্সটি দীর্ঘ একমাস যাবত অব্যাহত থাকবে।#607003