IQNA

সৌদি আরবের শিয়া ছাত্রদের বিশেষ সাংস্কৃতিক ও কোরআনিক প্রতিযোগিতা

21:30 - June 30, 2010
সংবাদ: 1949120
সাংস্কৃতিক বিভাগ: সৌদি আরবের শিয়া ছাত্রদের চতুর্থ সাংস্কৃতিক ও কোরআনিক প্রতিযোগিতা তিনটি বিভাগে (শিশু, প্রাথমিক ও মাধ্যমিক) এ দেশের সিহাত শহরের অনুষ্ঠিত হবে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা আগামী ৬ই জুলাই ‘আনওয়ারুল কোরআন’ শিয়া পরিষদের উদ্যোগে সিহাত শহরের যুব পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিহাত শহরের আনওয়ারুল কোরআন পরিষদ ঘোষণা করেছে যে, এ প্রতিযোগিতা এ শহরের বাইতুল কোরআন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে ছাত্ররা কোরআন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ পরিষদ আরো জানিয়েছে যে, এ প্রতিযোগিতাসমূহ মাগরিব ও এশার নামাযের পর শুরু হবে এবং বিভিন্ন বয়সের ছাত্ররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।#607060
captcha