IQNA

আলজেরিয়ায় সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করা হবে

22:31 - July 03, 2010
সংবাদ: 1950256
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ১ লক্ষ ২০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন বৃহৎ মসজিদ আলজেরিয়া’র ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে এ দেশে নির্মিত হবে।
কুয়েতের দৈনিক আল ওয়াতানে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ গোলামুল্লাহ এ কথা ঘোষণা করে জানিয়েছেন: এ মসজিদ নির্মাণের প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে এবং খুব শিঘ্রই এ মসজিদের নির্মাণ কাজ শুরু হবে।
তিনি বলেন: এ মসজিদ নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা চালানো হয়েছে এবং বর্তমানে নির্মাণ কাজ শুরু করার নির্দেশের অপেক্ষায় রয়েছি।
আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী আরো বলেছেন: ১ লক্ষ ২০ হাজার মুসল্লী ধারণ ক্ষমতা বিশিষ্ট এ মসজিদ নির্মাণে এক বিলিয়ন ডলারের বেশী বাজেট ব্যয় হবে।#608258
captcha