কুয়েত বার্তা সংস্থা কুনা’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান কুয়েত ও ইয়েমেনে’র আওকাফ ও ধর্ম মন্ত্রী রাশেদ আল হামদ ও হামুদ আলহিতারে’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
হামুদ হিতার এ অনুষ্ঠানে ইসলামী শিক্ষাসমূহ প্রসারের ক্ষেত্রে এ দুই দেশের মাঝে বিদ্যমান সুসম্পর্কের প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন ইসলামী কার্যক্রমে সহায়তা করায় কুয়েতের জনগণ ও এ দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, ইয়েমেনে’র আল উসমান কোরআন ইন্সটিটিউট গত পাঁচ বছর পূর্ব হতে এ পর্যন্ত কুয়েতে’র সহযোগিতায় কোরআনিক শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে এ প্রশিক্ষন কোর্সের আয়োজন করে আসছে।#609570