IQNA

ইয়েমেনে’র আল উসমান ইন্সটিটিউটে আয়োজিত দ্বিতীয় কোরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

23:41 - July 05, 2010
সংবাদ: 1951796
কোরআন বিষয়ক কার্যক্রম: ইয়েমেনে’র রাজধানী সানয়া’য় অবস্থিত আব্দুর রাহমান আল উসমান কোরআন ইন্সটিটিউটে আয়োজিত দ্বিতীয় কোরআন প্রশিক্ষণ কোর্স গতকাল ৪ঠা জুলাই এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
কুয়েত বার্তা সংস্থা কুনা’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান কুয়েত ও ইয়েমেনে’র আওকাফ ও ধর্ম মন্ত্রী রাশেদ আল হামদ ও হামুদ আলহিতারে’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
হামুদ হিতার এ অনুষ্ঠানে ইসলামী শিক্ষাসমূহ প্রসারের ক্ষেত্রে এ দুই দেশের মাঝে বিদ্যমান সুসম্পর্কের প্রতি গুরুত্বারোপ করে বিভিন্ন ইসলামী কার্যক্রমে সহায়তা করায় কুয়েতের জনগণ ও এ দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, ইয়েমেনে’র আল উসমান কোরআন ইন্সটিটিউট গত পাঁচ বছর পূর্ব হতে এ পর্যন্ত কুয়েতে’র সহযোগিতায় কোরআনিক শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে এ প্রশিক্ষন কোর্সের আয়োজন করে আসছে।#609570
captcha