IQNA

জিম্বাবুয়ে’র শিয়ারা মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবসে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করবে

23:39 - July 05, 2010
সংবাদ: 1951797
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আনন্দ মাহফিল আগামী ৯ই জুলাই মাগরিব ও ঈশার নামায আদায়ের পর কাদুমা শহরের ইমাম খোমেনী (রহ.) মসজিদে অনুষ্ঠিত হবে।
কাদুমা শহরে অবস্থিত ইমাম খোমেনী (রহ.) ইসলামী কেন্দ্রের প্রধান শেখ জুলা এ অনুষ্ঠানে হযরত মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি এবং তাঁর ফজিলত ও শ্রেষ্ঠত্বের উপর বক্তব্য রাখবেন।
সুন্নি মাযহাবের অনুসারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শেইখ জুলা ইমাম আলী (আ.) ও আহলে বাইত (আ.) এর মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখবেন।#609944
captcha