Zeynebiye এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠানটি ইস্তাম্বুলে অবস্থিত জাফরি শিয়াদের যাইনাবিয়াহ মসজিদ পরিষদের পক্ষ থেকে, শিয়া ও সুন্নি ওলামা ও আহলে বাইত (আ.) এর ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে মাগরিব ও এশার নামাযান্তে অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে আল্লামা ফাজলুল্লাহ’র আধ্যাত্মিক ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বেশ কয়েকজন আলেম বক্তব্য রাখেন। পরিশেষে ফাতেহা পাঠ ও আযাদারী’র মাধ্যমে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।#611139