IQNA

সৌদি আরবের বাহে’তে পবিত্র কোরআন হেফজ প্রশিক্ষণ কোর্স শুরু

21:50 - July 11, 2010
সংবাদ: 1954266
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: হেফজে কোরআনের বিশেষ প্রশিক্ষণ কোর্স গতকাল ১০ই জুলাই শনিবার হতে সৌদি আরবের বাহে প্রদেশের বিলজারশি শহরে শুরু হয়েছে।
Alriyadh ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্স বেলজারশি হেফজে কোরআন ও জনকল্যাণ ইন্সটিটিউটের উদ্যোগে আল ফোরকান মসজিদে আয়োজিত হচ্ছে।
পবিত্র আসমানী গ্রন্থের প্রতি আকৃষ্ট করা এবং এ গ্রন্থকে মুখস্থ করার প্রতি মুসলমানদের উৎসাহ দানের উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কোর্স আয়োজিত হয়েছে।
এ প্রশিক্ষণ কোর্সটি ১০ই আগস্ট অবধি অব্যাহত থাকবে এবং এতে অংশগ্রহণকারীরা হেফজ করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে পরিচিতি লাভ করবে।
১ মাস যাবত চলা এ প্রশিক্ষণ কোর্সটির সকল ক্লাস প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।#612757
captcha