IQNA

ক্যালিফোর্নিয়ায় ‘মুসলিম যুব সমাজের নেতৃত্ব’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

23:20 - July 16, 2010
সংবাদ: 1956568
আন্তর্জাতিক বিভাগ: মুসলিম যুব সমাজের নেতৃত্ব শীর্ষক সম্মেলন আগামী ২৮শে জুলাই হতে ১লা আগষ্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের সাকরামানটু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ca.cair ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন যুক্তরাষ্ট্রের ইসলামী সম্পর্ক পরিষদের উদ্যোগে মুসলিম যুবকদের প্রতিভা প্রস্ফুটিত পূর্বক আগামীতে নেতৃত্ব দানকারী নেতা হিসেবে প্রস্তুত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এ সম্মেলন ৪ দিন ব্যাপী মুসলিম ছাত্রদেরকে নেতৃত্ব ও ব্যবস্থাপনার মূল ভিত্তি সম্পর্কিত বিষয়াবলী সম্পর্কে পরিচিতি করানো হবে।
৪ দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে অন্যান্য যে সকল কর্মসূচী গৃহীত হয়েছে তা হল; ছাত্র পরিষদ গঠন, প্রচার মাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করা, জাতীয় বিষয়াবলীতে আলোচনা ও পর্যালোচনা ইত্যাদি।#614437
captcha