IQNA

লন্ডনে ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

23:41 - July 17, 2010
সংবাদ: 1957316
সাংস্কৃতিক বিভাগ: হযরত ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী আগামী কাল রবিবার ১৮ই জুলাই লন্ডনে অবস্থিত বৃটিশ ইসলামী কেন্দ্রে পালিত হবে।
ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান ইংরেজী ভাষাভাষী শিয়াদের উপস্থিতিতে স্থানীয় সময় বিকাল ৬টা হতে ৭:৩০ মিনিট পর্যন্ত উক্ত ইসলামী কেন্দ্রের গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব শুমালী।
বৃটিশ ইসলামী কেন্দ্র ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ফার্সি ভাষাভাষী শিয়াদের জন্য গত ১৬ই জুলাই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
পবিত্র কোরআন হতে তেলাওয়াত, যেয়ারতে আশুরা পাঠ, ইমাম হুসাইন (আ.) এর শানে রচিত কবিতা আবৃতি, লন্ডন ইসলামি কলেজের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম বাহমান পুরে’র বক্তব্য ইত্যাদি কর্মসূচীর মাধ্যমে এ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে বৃটিশ ইসলামি কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মোয়েজ্জী’র ইমামতিতে মাগরিব ও ঈশার নামায অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, বৃটিশ ইসলামী কেন্দ্র ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আরবি ভাষাভাষী শিয়াদের জন্য গত ১৫ই জুলাই বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করে।#615554
captcha