IQNA

তুরস্কে ‘জাফরী শিয়া আকিদায় খুশী ও আযাদারী’ শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হবে

23:41 - July 17, 2010
সংবাদ: 1957317
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের সরকারী টিভি চ্যানেল (TRT) ‘জাফরী শিয়া আকিদায় খুশী ও আযাদারী’ শীর্ষক একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছে।
ইস্তাম্বুলের যাইনাবিয়্যাহ মসজিদের ওয়েব সাইটের বরাত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তুরস্কের সরকারী টিভি চ্যানেলের প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণকারী দল চলতি বছরের মহররম মাসে এবং গত সপ্তাহে ইমাম মুসা কাযিম (আ.) এর শাহাদত বার্ষিকীতে তুরস্কের বিভিন্ন শিয়া অঞ্চলে বিশেষ করে ইস্তাম্বুলের যাইনাবিয়াহ মসজিদে উপস্থিত হয়ে ‘জাফরী শিয়া আকিদায় খুশী ও আযাদারী’ শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে ভিডিও ধারণ করেছে। বর্তমানে তারা তুরস্কের শিয়াদের রীতি-প্রথার ভিডিও ধারণের জন্য নিষ্পাপ ইমাম (আ.) গণের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হওয়া ছাড়াও বিভিন্ন স্থান হতে শিয়া যুবক-যুবতিদের বিবাহের অনুষ্ঠানের ভিডিও ধারণের লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে সফর করছে।
এ কারণে টি আর টি চ্যানেলের ক্যামেরাম্যানরা আগামীকাল ১৮ই জুলাই যাইনাবিয়্যাহ মসজিদের সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে ইস্তাম্বুল শহরের এক শিয়া যুবকের বিবাহের ভিডিও চিত্র ধারণ করবে।#615514
captcha