IQNA

বৃটেনে ‘হযরত মুহাম্মাদ (স.) এর ব্যক্তিত্বের পর্যালোচনা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

22:53 - July 18, 2010
সংবাদ: 1958061
আন্তর্জাতিক বিভাগ: ‘আল্লাহর রাসূল (স.) এর ব্যক্তিত্বের পর্যালোচনা’ শীর্ষক সম্মেলন আল মাগরেব ইন্সটিটিউটের উদ্যোগে আগামী ২৩শে জুলাই হতে ২৫শে জুলাই পর্যন্ত এ দেশের বের্ডফোর্ড শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Umma-united ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন মহানবী (স.) এর জীবন চরিতের উপর অধিক পরিচিতি লাভ এবং তাঁকে সঠিকভাবে অনুসরণের ক্ষেত্র সৃষ্টির উদ্দেশ্যে বৃটেনের মুসলমানদের উপস্থিতিতে আল মাগরেব ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।
হযরত মহানবী (স.) এর নাম ও সেগুলোর অর্থ, তাঁর বাক পদ্ধতি, বিনম্রতা, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, পথ চলার পদ্ধতিসহ তাঁর (স.) অন্যান্য বৈশিষ্ট সম্মেলনে পর্যালোচিত হবে।#616610
captcha