IQNA

আরব আমিরাতে ক্বারীদের তারতিলের সিডি বাজারজাত

22:21 - July 20, 2010
সংবাদ: 1959496
সাংস্কৃতিক বিভাগ: দুবাইয়ে’র জনকল্যাণ ও ধর্ম বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আরব আমিরাতের প্রখ্যাত ক্বারীগণের তেলাওয়াত (তারতিল) সম্বলিত সিডির ১ হাজার কপি বাজারজাত করা হয়েছে।
দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তারতিলের এ সিডিসমূহ বিভিন্ন মসজিদ, হেফজ ইন্সটিটিউট, সরকারী কার্যালয়, কোরআনিক ইন্সটিটিউট এবং ইসলামী তাবলীগ ও প্রচারণায় সক্রিয় ব্যক্তিত্বদের মাঝে বিতরণ করা হয়।
প্রথমবারের মত দুবাই শহরে বেশ কয়েকজন পেশ ইমামের তেলাওয়াত সিডিতে স্থান দেয়া হয়েছে এবং জনগণকে পেশ ইমামগণের সুমধুর তেলাওয়াত সম্পর্কে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ সিডিতে আরব আমিরাতের প্রখ্যাত ক্বারীগণের তেলাওয়াত (তারতিল) ‘মুসহাফে তারতিলী’ শীর্ষক নামে মসজিদসমূহের সক্রিয় পেশ ইমাম ও জনকল্যাণ ও ধর্ম বিষয়ক প্রতিষ্ঠানসমূহের মাঝে বিতরণ করা হয়েছে।#617139
captcha