IQNA

ইয়েমেনে শিশু কিশোরদের পবিত্র কোরআন হেফজ প্রতিযোগিতা শুরু

22:20 - July 20, 2010
সংবাদ: 1959498
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: শিশু কিশোরদের চতুর্থ হেফজে কোরআন প্রতিযোগিতা গত ১৮ই জুলাই হতে ইয়েমেনের যুবাইদ শহরে শুরু হয়েছে।
ইয়েমেনের অফিশিয়াল ওয়েব সাইট (সাবানেট) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ইয়েমেনের যুবাইদ শহরের গণগ্রন্থাগারের উদ্যোগে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
যুবাইদ শহরের গণগ্রন্থাগারের প্রধান হেশাম ভোরো এ সম্পর্কে বলেন: এ প্রতিযোগিতা তিনটি বিভাগে; ৫ পারা, ১০ পারা ও ২০ পারা, অনুষ্ঠিত হচ্ছে। চতর্থবারের মত আয়োজিত এ প্রতিযোগিতা যুবাইদ শহরে শিশু কিশোরদের জন্য গণগ্রন্থাগার উদ্বোধনের সাথে সাথে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন এ প্রতিযোগিতা আগামী ২৫শে জুলাই নাগাদ অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায় হতে উত্তীর্ণ প্রতিদ্বন্দিরা পরস্পরের প্রতিদ্বন্দিতা করবে।#617240
captcha