IQNA

11:49 - August 01, 2010
সংবাদ: 1964922

মদিনাতে শিয়াদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা

আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার পরিষদের সদস্যরা, মদিনা মুনাওয়ারায় ইমাম মাহদী (আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মাহফিলে হামলা চালিয়েছে।

রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার পরিষদের সদস্যরা, আল আহসা অঞ্চলের একটি হোটেলে ইমাম মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, উক্ত পরিষদের সদস্যরা ধর্মীয় বিভিন্ন বাণী ও ইমাম মাহদী (আ.) সম্পর্কে লিখিত সকল পোষ্টারকে ছিঁড়ে ফেলে এবং এ মাহফিলে অংশগ্রহণকারীদেরকে জোর পূর্ব উক্ত স্থান হতে বের করে দেয়।
উল্লেখ্য যে, সৌদি আরবের এ উগ্র পরিষদটি সর্বদাই মসজিদে নববী (স.) ও মদিনায় অবস্থিত জান্নাতুল বাকী যেয়ারতকারীদের ব্যাপারে কঠোরতা প্রদর্শন করে থাকে। এমনকি তারা সকল প্রকার দোয়া বা যেয়ারতের গ্রন্থ বহন করায় বাধায় দেয় এবং এটাকে শিরক বলে আখ্যায়িত করে(!)#624301
captcha