ইরানের কোরআান বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কোরআন মাহফিল পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইরানি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
কোরআন প্রতিযোগিতার আয়োজন, ছাত্রদের মাধ্যমে কোরআন তেলাওয়াত পরিবেশন, ইফতার পার্টির আয়োজন এবং মালয়েশিয়ায় ইরানে রাষ্ট্রদূত মুহাম্মাদ মাহদী যাহেদী’র বক্তব্য এ কোরআন মাহফিলের অন্যতম কর্মসূচী।
উল্লেখ্য যে সকল ছাত্র এ মাহফিলে তেলাওয়াত করতে আগ্রহী ইতিমধ্যে তাদের নাম নিবন্ধন শূরু হয়েছে।#643029