Ic-el এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচীর মধ্যে রয়েছে দোয়ায়ে জওশানে কাবীর তেলাওয়াত, হযরত আলী (আ.) এর শাহাদত উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন, জামাতে নামায আদায় ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কর্মসূচী। এ দিবস সমূহের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে লন্ডনে বসবাসরত শিয়ারা বৃটেন ইসলামি কেন্দ্রে উপস্থিত হবে।
এ ইসলামি কেন্দ্র পবিত্র ঈদুল ফিতরের নামাযের আয়োজনসহ রমজান মাসের বিদায় উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।
এছাড়া বৃটেন ইসলামি কেন্দ্র পবিত্র ঈদুল ফিতরের দিন মুসলমানদের যাকাতে ফিতরা একত্রিত করার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করেছে।
উল্লেখ্য যে, যাকাতে ফিতরা’র পরিমাণ হিসেবে ৪ পাউণ্ড ধার্য্য করা হয়েছে।#642865