IQNA

নাইজেরিয়ায় ‘ইমাম খোমেনী (রহ.) ও মুসলমানদের জাগ্রত হওয়ার দিন’ শীর্ষক সম্মেলন

3:59 - August 29, 2010
সংবাদ: 1983077
আন্তর্জাতিক বিভাগ: বিশ্ব কুদস দিবস উপলক্ষে ‘ইমাম খোমেনী (রহ.) ও মুসলমানদের জাগ্রত হওয়ার দিন’ শীর্ষক সম্মেলন পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থার রিপোর্ট: এ সম্মেলন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং নাইজেরিয়ার ‘জামিয়াতে আনসারুদ্দীন’ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে লাগুস শহরের আবুতাহ মাতাই শহরের সেন্ট্রাল মসজিদে বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এছাড়া নাইজেরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের পক্ষ থেকে বিশ্ব কুদস দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান নাজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত হবে।#642917
captcha