IQNA

কানাডায় কোরআন ভিত্তিক শিল্পকর্ম প্রদর্শনী

20:38 - August 30, 2010
সংবাদ: 1983078
সাংস্কৃতিক বিভাগ: পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে কোরআন ভিত্তিক শিল্পকর্ম প্রদর্শনী কানাডার রাজধানী অটোয়া’তে আয়োজিত হবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রদর্শনী কানাডায় অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হচ্ছে। এতে থাকছে কোরআন ভিত্তিক বিভিন্ন চিত্রকর্ম, ক্যালিওগ্রাফী, কোরআন বিষয়ক বিভিন্ন বোর্ড, মূল্যবান কোরআন শরিফ প্রদর্শন, কোরআন প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ ইত্যাদি কর্মসূচী।
শিশু-কিশোরদেরকে এ প্রদর্শনীতে উপস্থিত হয়ে স্টলসমূহ প্রদর্শনের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ৪ ও ৫ই সেপ্টেম্বর বেলা ১১টা হতে সন্ধ্যা ৭টা অবধি এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।#642970
captcha