IQNA

তিউনিশিয়ায় নবম কোরআন প্রতিযোগিতা শুরু

20:40 - August 30, 2010
সংবাদ: 1984680
কোরআন বিষয়ক কার্যক্রম: তিউনিশিয়ার নবম কোরআন প্রতিযোগিতা গত শনিবার ২৮শে আগস্ট হতে তিউনিশিয়ায় শুরু হয়েছে।
SPA বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা তিউনিশিয়া’র প্রেসিডেন্ট ‘যাইনুল আবেদিন বিন আলী’র উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত হচ্ছে।
এ প্রতিযোগিতা ২১টি ইসলামি ও আরবীয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গত শনিবার তিউনিশিয়ার ধর্মমন্ত্রী বুবাকর আল আখদ্বুরী’র উপস্থিতিতে উদ্বোধন হয়েছে।
অংশগ্রহণকারীরা ১০ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সর্বমোট ৩টি বিভাগে একে অপরের প্রতিদ্বন্দিতা করবে। প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিদ্বন্দিদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।#643700
captcha