Ociun ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন ইসলামি সম্মেলন সংস্থা (OIC) এর উদ্যোগে ও আমেরিকান ইসলামিক কলেজের (AIC) সহযোগিতায় আয়োজিত হচ্ছে।
ইসলামী সম্মেলন সংস্থার ভূমিকা ও এ সংস্থার সাথে যুক্তরাষ্ট্রের মুসলমানদের সাথে সম্পর্ক, মুসলিম বিশ্ব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, যুক্তরাষ্ট্রে মুসলমানদের ভবিষ্যত ইত্যাদি বিষয় এ সম্মেলনে আলোচিত হবে।
ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দিন এহসান উগলু, জাতিসংঘে ইসলামি সম্মেলন সংস্থার প্রতিনিধি উফুক গুকচেন, ইসলামি সম্মেলন সংস্থায় হোয়াইট হাউসের বিশেষ প্রতিনিধি রাশেদ হাসান, আহমাদ রেহাব ও ডালিয়া মুজাহিদসহ মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক চিন্তাবিদ ও কর্মকর্তাগণ এতে উপস্থিত থাকবেন।
এ সম্মেলন আয়োজনে যে উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে তন্মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের বর্তমান অবস্থা ও তাদের ভবিষ্যতের বিষয়ের উপর আলোচনা এবং এ সম্পর্কে ইসলামি সম্মেলন সংস্থার ভূমিকা উল্লেখযোগ্য।#643459