IQNA

তানজানিয়ায় বসবাসরত ইরানিদের কোরআনিক সভা

20:39 - August 30, 2010
সংবাদ: 1984702
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তানজানিয়ার রাজধানী ‘দারুস সালামে’ বসবাসরত ইরানিরা পবিত্র রমজান মাসে এ শহরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে উপস্থিত হয়ে ইরান হতে আগত ক্বারী জনাব জামানলু’র কিরাত শ্রবণ করেন।
তানজানিয়ায় অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ সম্পর্কে বলেন: দারুস সালামে বসবাসরত ইরানিরা পবিত্র রমজান মাসের প্রথমদিন হতে প্রতিদিন রাত ৮:৩০ মিনিট হতে রাত ১১টা অবধি ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসে উপস্থিত হয়ে এ মহান মাস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় তারা ইরান হতে আগত ক্বারী জামানলু কর্তৃক পরিবেশিত ক্বারায়াত শ্রবণসহ দোয়ায়ে ইফতিতাহ পাঠ এবং এক পারা কোরআন তেলাওয়াত করেন।
এ কোরআনিক সভার অন্যতম কর্মসূচী হচ্ছে বিশিষ্ট আলেমে দ্বীনের পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে বক্তব্য ও রোজার আহকাম বর্ণনা ইত্যাদি।
উল্লেখ্য যে, এ কর্মসূচী তানজিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবং রমজান মাসের শেষ নাগাদ অব্যাহত থাকবে।#644068
captcha