IQNA

মুসলিম দেশসমূহ কর্তৃক পাকিস্তানকে ১০০ কোটি ডলার সাহায্য প্রদান

21:25 - September 03, 2010
সংবাদ: 1986472
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি সম্মেলন সংস্থার বেশ কয়েকটি সদস্য দেশ পাকিস্তানের বন্যা কবলিতদের জন্য ১০০ কোটি ডলার সাহায্য প্রদানের তথ্য প্রকাশ করেছে।
Medya73 এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তুরস্ক, সউদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মুসলিম ব্যবসায়ীদের একটি দল ও বেসরকারী ইসলামি সংস্থাসমূহ যৌথভাবে ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু’র প্রতি এক পত্র প্রেরণ মারফত পাকিস্তানের বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে ১০০ কোটি ডলার বাজেট বরাদ্দের কথা ঘোষনা করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানও স্বতন্ত্রভাবে পাকিস্তানের বন্যা দূর্গতদের সাহায্যের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে এবং এ পর্যন্ত ৪০০ টনের অধিক ত্রাণ সামগ্রী (তাবু, খাদ্য সামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, কম্বল ইত্যাদি) প্রেরণ করেছে। আর এ ত্রাণ প্রেরণ কর্মসূচী এখনো অব্যাহত রয়েছে।#645677
captcha