IQNA

আলজেরিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

21:25 - September 03, 2010
সংবাদ: 1986473
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলজেরিয়ার ৭ম আন্তর্জাতিক হেফজে কোরআন প্রতিযোগিতা গত ৩০ শে আগস্ট এদেশের আওকাফ ও ধর্ম মন্ত্রী বু আব্দুল্লাহ গুলামুল্লাহ’র তত্ত্বাবধানে শুরু হয়েছে।
কুয়েতের অফিশিয়াল ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয় বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলজেরিয়ার আওকাফ ও ধর্ম মন্ত্রী বু আব্দুল্লাহ গুলামুল্লাহ এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: এ প্রতিযোগিতায় ৪৩টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দিতা করছে।
তিনি বলেন: এ প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র বিজয়ী হওয়া ও পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে না, বরং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কোরআনে কারিম এ যুবকদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছে আর এ প্রতিযোগিতা কোরআনিক যুবকদের পরস্পরের সাথে পরিচিত হওয়ার জন্য এক সুযোগের সৃষ্টি করছে।
তিনি আরো বলেন: এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে যথাক্রমে ১০ লাখ, ৮ লাখ এবং ৬ লাখ দিনার পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
জনাব বু আব্দুল্লাহ বলেন: এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৭শে রমজান রাতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, হাফেজ মুহাম্মাদ মাহদী হাক গুইয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।#645681
captcha