রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইন্দোনেশিয়া প্রটেস্টন চার্চ ইউনিয়ন, ১১ই সেপ্টেম্বরকে কোরআনে অগ্নিসংযোগ দিবস হিসেবে নামকরণ করার নিন্দা জানিয়ে এ পদক্ষেপ ইসলাম ও খ্রীষ্টান ধর্মের মাঝে বিদ্যমান সম্পর্কের অবনতি ঘটাবে বলে আখ্যায়িত করেছে।
ফ্রান্সে প্রকাশিত দৈনিক lefigaro এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইন্দোনেশিয়া প্রটেস্টন চার্চ ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবর এক খোলা চিঠি প্রেরণ করে ফ্লোরিডা প্রদেশের এক গীর্জ কর্তৃক ১১ই সেপ্টেম্বরকে ‘কোরআন অগ্নিসংযোগ দিবস’ হিসেবে নামকরণ, মুসলমান ও খ্রীষ্টানদের মাঝে বিদ্যমান সম্পর্কের অবনতি ঘটাবে বলে উল্লেখ করেছে।
ইন্দোনেশিয়ার এক খ্রীষ্টান কর্মকর্তা এ চিঠিতে, কোরআনে অগ্নিসংযোগকে সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্টকে এ ন্যাক্কারজনক পদক্ষেপের মোকাবেলার প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ান প্রটেস্টন চার্চ ইউনিয়ন এদেশের ২০ হাজার গীর্জা ও ৯০ লাখ খ্রীষ্টানের প্রতিনিধি।
বলাবাহুল্য, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগেরও বেশী জনসংখ্যা মুসলমান।#651025