IQNA

‘মু’মিনের কর্তব্য ও চিহ্নাবলী’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভার আয়োজন করবে বৃটিশ ইসলামি কেন্দ্র

8:45 - September 09, 2010
সংবাদ: 1990894
আন্তর্জাতিক বিভাগ: ‘মু’মিনের কর্তব্য ও চিহ্নাবলী’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভা, আগামী ১৯শে সেপ্টেম্বর হতে চার সপ্তাহ ব্যাপি বৃটিশ ইসলামি কেন্দ্রের উদ্যোগে লন্ডনে আয়োজিত হতে যাচ্ছে।
Ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আলোচনা সভা মহানবী (স.) ও তাঁর আহলে বাইত (আ.) এর প্রদত্ত শিক্ষা ভিত্তিতে একজন মু’মিনের প্রকৃত গুণাবলী’র পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত হবে।
এ আলোচনা সভায় কানাডার প্রখ্যাত শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম শেইখ আহমাদ হুনাইফ চার সপ্তাহ ব্যাপি বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত আলোচনা রাখবেন।
এছাড়া বৃটিশ ইসলামি কেন্দ্র পবিত্র রমজান মাস উপলক্ষে ‘মানুষ ও কোরআন’ শীর্ষক অপর এক ধারাবাহিক আলোচনা সভার আয়োজন করেছে। যা প্রত্যেকদিন মাগরিব ও ঈশার নামাযের পর এক ঘন্টা যাবত এ কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
এ আলোচনা সভার প্রথম দশকে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ আলী শুমালী, দ্বিতীয় দশকে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ সাঈদ বাহমানপুর এবং তৃতীয় দশকে বৃটিশ ইসলামি কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম মোয়েজ্জী আলোচনা রাখবেন।
এছাড়া সারা রমজান মাস ব্যাপি প্রতি রাতে বক্তৃতা, জামাতের সাথে মাগরিব ও ঈশার নামায আদায়, ইফতারীর আয়োজন, অতঃপর দোয়ায়ে ইফতিতাহ’র তেলাওয়াত ইত্যাদি বৃটিশ ইসলামি কেন্দ্রের পবিত্র রমজান মাস উপলক্ষে গৃহীত কর্মসূচীর অন্তর্ভুক্ত।#651033
captcha