Escb এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বেলজিয়ামের রাজধানী ব্রুকসেলে অবস্থিত কোরআনিক স্কুলের কোরআন প্রশিক্ষণ ক্লাস আগামী ৩রা অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে।
কোরআনিক এ স্কুলে ক্বারায়াত ও হেজফের বিশেষ প্রশিক্ষণসহ, পবিত্র কোরআনের তাফসীর এবং নির্ধারিত আয়াতের উপর আলোচনা ও পর্যালোচনার ক্লাস নেয়া হয়।
অনুর্ধ্ব ১৫ বছরের কিশোরদের জন্য শনি ও রবিবার সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত এবং ১২:৩০ হতে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মহিলাদের বিশেষ ক্লাস সোম ও মঙ্গলবার সকাল ৯:৩০ হতে বেলা ১:৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৪:৩০ হতে সন্ধ্যা ৮:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। অপরদিকে পুরুষদের বিশেষ ক্লাস শনিবার ও রবিবার ৯:৩০ হতে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ব্রুকসেল কোরআনিক স্কুলের উক্ত ক্লাস সমূহের জন্য ভর্তির কার্যক্রম চলতি মাসের ২০ তারিখ হতে শুরু হয়েছে এবং আগামী ২৩শে সেপ্টেম্বর নাগাদ অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ব্রুকসেলের এ কোরআনিক স্কুল ২০০৮ সালে স্থাপিত হয়। এ স্কুলের প্রধান শিক্ষক জনাব ‘শেইখ মুস্তাফা আল আফাকী ফাল্লাহ’ ইসলামি বিভিন্ন শাস্ত্রে পারদর্শী একজন ব্যক্তিত্ব এবং তাফসীর ও মহানবী (স.) এর জীবন চরিতের উপর তার যথেষ্ঠ দখল রয়েছে। প্রতি বছরই এ স্কুলে বিভিন্ন বয়সের শিক্ষার্থীকে কোরআন ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণসহ অন্যান্য ইসলামি বিষয়ে শিক্ষা দান করা হয়।#658129