রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইরাকে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ‘জনাব হুসাইন দানাঈ ফার’ গত ১৯শে সেপ্টেম্বর ইমাম হুসাইন (আ.) এর মাজার পরিচালনা কমিটির প্রধান এবং কারবালা শহরে হযরত আয়াতুল্লাহ আল উজমা সিস্তানী’র প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ আব্দুল মাহদী কারবালাঈ’র সাথে সাক্ষাত করেছেন।
নূন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আব্দুল মাহদী কারবালাঈ ইরাক ও প্রতিবেশী দেশ সমূহের মাঝে সম্পর্ক জোরদার করার প্রতি গুরুত্বারোপ করে বলেন: প্রতিবেশী দেশগুলোর উচিত ইরাকের সাধারণ জনগণকে আলাদা দৃষ্টিতে দেখা। কেননা ইরাক দীর্ঘদিন যাবত অত্যাচারীদের হাতে নিষ্পেষিত হয়েছে এবং ইরাকীরা দীর্ঘকাল যাবত বঞ্চিত একটি জাতী।
তিনি ইরান ও ইরাকের মধ্যকার সম্পর্ক জোরদার করার কথা উল্লেখ করে বলেন : দু’দেশের মাঝে সম্পর্ক জোরদার করা কর্মকর্তাদের অন্যতম গুরুদায়িত্ব।
অপরদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান দানাঈ ফার ইরান ও ইরাকের মাঝে বিদ্যমান সুসম্পর্ক রক্ষার লক্ষ্যে ইরাকের নির্বাচনী আইন ও জাতীয় সংবিধান মেনে দ্রুত নতুন সরকার গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।#658789